আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল্লাহ এর জবাবে (সাঃ) বলা জায়েজ কি, আযানের জবাব দেয়া।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি



‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’-এর জবাবে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা :

রাসূল (ছাঃ) নির্দেশ করেছেন যে, মুয়াযযিন যা বলবেন, উত্তরে তাই বলতে হবে। শুধু ‘হায়্যইয়া আলাছ ছালাহ’ ও ‘হায়্যইয়া আলাল ফালাহ’ ব্যতীত।[1] তাই আযান ও ইক্বামতের সময় ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’-এর জবাবে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা যাবে না। বরং ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’-ই বলতে হবে। তবে অন্য সময়ে রাসূল (ছাঃ)-এর নাম শুনলে বা পড়লে সংক্ষিপ্ত দরূদ হিসাবে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলবে।[2]
[1]. বুখারী হা/৬১১, (ইফাবা হা/৫৮৪, ২/৪৫ পৃঃ); মুসলিম হা/৮৭৬; মিশকাত হা/৬৫৮; সিলসিলা ছহীহাহ হা/২০৭৫। [2]. তিরমিযী হা/৩৫৪৫ ও ৩৫৪৬; মিশকাত হা/৯২৭ ও ৯৩৩, পৃঃ ৮৭ সনদ ছহীহ; বঙ্গানুবাদ মিশকাত হা/৮৬৬, ২/৩১২ পৃঃ ও হা/৮৭২, ২/৩১৪ পৃঃ; মুস্তাদরাক হাকেম হা/৭২৫৬, সনদ ছহীহ; ছহীহ তারগীব হা/৯৯৫। 
আযানের জবাব,

Post a Comment

0 Comments