মেহমানের জন্য সহিহ দোআ , মেহমান আসলে যে দুআ করতে হবে।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি



মেযবানের জন্য দো‘আ :
(1) اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أطْعَمَنِىْ وَاسْقِ مَنْ سَقَانِىْ-
(ক) আল্লা-হুম্মা আত্ব‘ইম মান আত্ব‘আমানী ওয়াসক্বি মান সাক্বা-নী’ (হে আল্লাহ! তুমি তাকে খাওয়াও যিনি আমাকে খাইয়েছেন এবং তাকে পান করাও যিনি আমাকে পান করিয়েছেন)।[96] বহুবচনে ‘না’ বলবে। অথবা বলবে,
(২) أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَ صَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ-
(খ) আফত্বারা ইনদাকুমুছ ছা-য়েমূন, ওয়া আকালা ত্বা‘আ-মাকুমুল আবরা-রু, ওয়া ছাল্লাত আলায়কুমুল মালা-য়েকাহ’ (ছায়েমগণ আপনার নিকট ইফতার করুন। নেককার ব্যক্তিগণ আপনার খাদ্য গ্রহণ করুন এবং ফেরেশতাগণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করুন)।[97] অথবা বলবে,
(৩) اَللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْلَهُمْ وَارْحَمْهُمْ-
(গ) আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা রাঝাক্বতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম’ (হে আল্লাহ! তুমি তাদের যে রূযী দান করেছ, তাতে প্রবৃদ্ধি দান কর। তুমি তাদের ক্ষমা কর ও তাদের উপর রহম কর)।[98]
[96] . মুসলিম হা/৫৩৬২ (২০৫৫/১৭৪), ‘পানীয় সমূহ’ অধ্যায়-৩৬, অনুচ্ছেদ-৩২; আহমাদ হা/২৩৮৬০ ‘সনদ ছহীহ’। [97] . আবুদাঊদ হা/৩৮৫৪; ইবনু মাজাহ হা/১৭৪৭; শারহুস সুন্নাহ, মিশকাত হা/৪২৪৯। [98] . মুসলিম, মিশকাত হা/২৪২৭, ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘বিভিন্ন সময়ের দো‘আ সমূহ’ অনুচ্ছেদ-৭।

Post a Comment

0 Comments