সুরা ইনফিতার | বাংলা অর্থসহ সুরা ইনফিতার।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি

 সুরা ইনফিতার | বাংলা অর্থসহ সুরা ইনফিতার।
 সুরা ইনফিতার | বাংলা অর্থসহ সুরা ইনফিতার।




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا السَّمَاء انفَطَرَتْ
যখন আকাশ বিদীর্ণ হবে, [ সুরা ইনফিতার ৮২:১ ]
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, [ সুরা ইনফিতার ৮২:২ ]
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, [ সুরা ইনফিতার ৮২:৩ ]
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, [ সুরা ইনফিতার ৮২:৪ ]
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। [ সুরা ইনফিতার ৮২:৫ ]
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? [ সুরা ইনফিতার ৮২:৬ ]
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। [ সুরা ইনফিতার ৮২:৭ ]
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاء رَكَّبَكَ
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। [ সুরা ইনফিতার ৮২:৮ ]
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদা নকে মিথ্যা মনে কর। [ সুরা ইনফিতার ৮২:৯ ]
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। [ সুরা ইনফিতার ৮২:১০ ]
كِرَامًا كَاتِبِينَ
সম্মানিত আমল লেখকবৃন্দ। [ সুরা ইনফিতার ৮২:১১ ]
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তারা জানে যা তোমরা কর। [ সুরা ইনফিতার ৮২:১২ ]
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। [ সুরা ইনফিতার ৮২:১৩ ]
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; [ সুরা ইনফিতার ৮২:১৪ ]
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। [ সুরা ইনফিতার ৮২:১৫ ]
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
তারা সেখান থেকে পৃথক হবে না। [ সুরা ইনফিতার ৮২:১৬ ]
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
আপনি জানেন, বিচার দিবস কি? [ সুরা ইনফিতার ৮২:১৭ ]
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি? [ সুরা ইনফিতার ৮২:১৮ ]
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃ�ত্ব হবে আল্লাহর। [ সুরা ইনফিতার ৮২:১৯ ]

Post a Comment

0 Comments