সুরা ইনশিকাক | বাংলা অর্থসহ সুরা ইনশিকাক।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি

সুরা ইনশিকাক | বাংলা অর্থসহ সুরা ইনশিকাক।
সুরা ইনশিকাক | বাংলা অর্থসহ সুরা ইনশিকাক।




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا السَّمَاء انشَقَّتْ
যখন আকাশ বিদীর্ণ হবে, [ সুরা ইনশিকাক ৮৪:১ ]
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত [ সুরা ইনশিকাক ৮৪:২ ]
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। [ সুরা ইনশিকাক ৮৪:৩ ]
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। [ সুরা ইনশিকাক ৮৪:৪ ]
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। [ সুরা ইনশিকাক ৮৪:৫ ]
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। [ সুরা ইনশিকাক ৮৪:৬ ]
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে [ সুরা ইনশিকাক ৮৪:৭ ]
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে [ সুরা ইনশিকাক ৮৪:৮ ]
وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا
এবং সে তার পরিবার-পরিজ নের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে [ সুরা ইনশিকাক ৮৪:৯ ]
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاء ظَهْرِهِ
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে, [ সুরা ইনশিকাক ৮৪:১০ ]
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
সে মৃত্যুকে আহবান করবে, [ সুরা ইনশিকাক ৮৪:১১ ]
وَيَصْلَى سَعِيرًا
এবং জাহান্নামে প্রবেশ করবে। [ সুরা ইনশিকাক ৮৪:১২ ]
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
সে তার পরিবার-পরিজ নের মধ্যে আনন্দিত ছিল। [ সুরা ইনশিকাক ৮৪:১৩ ]
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। [ সুরা ইনশিকাক ৮৪:১৪ ]
بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। [ সুরা ইনশিকাক ৮৪:১৫ ]
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার [ সুরা ইনশিকাক ৮৪:১৬ ]
وَاللَّيْلِ وَمَا وَسَقَ
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে [ সুরা ইনশিকাক ৮৪:১৭ ]
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে, [ সুরা ইনশিকাক ৮৪:১৮ ]
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। [ সুরা ইনশিকাক ৮৪:১৯ ]
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? [ সুরা ইনশিকাক ৮৪:২০ ]
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। [ সুরা ইনশিকাক ৮৪:২১ ]
بَلِ الَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। [ সুরা ইনশিকাক ৮৪:২২ ]
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। [ সুরা ইনশিকাক ৮৪:২৩ ]
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। [ সুরা ইনশিকাক ৮৪:২৪ ]
إِلَّا الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। [ সুরা ইনশিকাক ৮৪:২৫ ]

Post a Comment

0 Comments