মক্কা ও মদিনা ব্যতীত অন্য সকল শহরেই দাজ্জাল প্রবেশ করবে ৷

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি


আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মক্কা ও মদিনা ব্যতীত অন্য সব শহরেই দাজ্জাল প্রবেশ করবে। মক্কা ও মদিনার গিরিপথে ফিরিশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উক্ত শহরদ্বয়ের প্রহরায় রত থাকবেন। দাজ্জাল [মদিনার নিকটস্থ] বালুময় লোনা জমিতে অবতরণ করবে। সে সময় মদিনা তিনবার কেঁপে উঠবে। মহান আল্লাহ সেখান থেকে প্রত্যেক কাফের ও মুনাফিককে বের করে দেবেন।’’ (মুসলিম)[1]
[1] সহীহুল বুখারী ১৮৮১, ৭১২৪, ৭১৩৪, ৭৪৭৩, মুসলিম ২৯৪৩, তি২২৪২, আহমাদ ১১৮৩৫, ১২৫৭৪, ১২৬৭৬, ১২৭৩২, ১২৯৮০, ১৩০৮৩, ১৩৫৩৫ হাদিসের মানঃ সহিহ (Sahih)

Post a Comment

0 Comments