শুভ কাজ শুরুর দোআ, কাজ শুরুর আগের দোআ।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি




শুভ কাজের শুরুতে:

(ক) খানাপিনা সহ সকল শুভ কাজের শুরুতে বলবে- بسم الله 'বিসমিল্লা-হ' (আল্লাহর নামে শুরু করছি)। [15]
(খ) শেষে বলবে- الحمد لله 'আলহামদুলিল্লা-হ' (যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য)। [16 ]
(গ) রাসূলুল্লাহ (ছাঃ) নির্দেশ দিয়েছেন যে, তোমরা বিসমিল্লাহ বল, যখন তোমরা দরজা-জানালা বন্ধ কর অথবা কোন খাদ্য ও পানীয়ের পাত্রে ঢাকনা দাও। যদি ঢাকনা দেওয়ার কিছু না পাও, তাহ'লে পাত্রের উপর কোন কাঠি বা কাষ্ঠখন্ড রেখে দাও। যার ফলে তা অনিষ্ট হ'তে নিরাপদ থাকবে। [17]
উল্লেখ্য যে, কোন অন্যায় কাজের শুরুতে ও শেষে 'বিসমিল্লাহ' ও 'আলহামদু লিল্লা-হ' বলা যাবে না বা আল্লাহর সাহায্য চাওয়া যাবে না। কেননা এগুলি শয়তানের কাজ। আর আল্লাহর অনুগ্রহ কেবল ন্যায় ও সৎ কাজের সাথে থাকে।
২।
(ক) মঙ্গলজনক কিছু দেখলে বা শুনলে বলবে, الحمد لله 'আলহামদুলিল্লা-হ'
(খ) পসন্দনীয় কিছু দেখলে বা শুনলে বলবে, الحمد لله الذي بنعمته تتم الصالحات 'আলহামদুলিল্লা-হিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুছ ছা-লিহা-ত' (সকল প্রশংসা আল্লাহর জন্য যার অনুগ্রহে সকল শুভ কাজ সম্পন্ন হয়ে থাকে )।
(গ) অপসন্দনীয় কিছু দেখলে বা শুনলে বলবে, الحمد لله على كل حال 'আলহামদুলিল্লা-হি' আলা কুল্লে হা-ল '(সর্বাবস্থায় আল্লাহর জন্যই সকল প্রশংসা)। [18]
(ঘ) বিস্ময়কর কিছু দেখলে বা শুনলে বলবে, سبحان الله' সুবহা-নাল্লা-হ '(মহাপবিত্র তুমি হে আল্লাহ!)। অথবা বলবে, الله أكبر 'আল্লা-হু আকবার' (আল্লাহ সবার চেয়ে বড়)। [19]
(ঙ) ভয়ের কারণ ঘটলে বলবে, لآ إله إلا الله 'লা ইলা-হা ইল্লাল্লা-হ' (আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই)। [20] রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন যে, سبحان الله والحمد لله 'সুবহা-নাল্লা-হি ওয়ালহামদুলিল্লা-হ' এ দু'টি বাক্য আসমান ও যমীনের মধ্যের ফাঁকা স্থানকে ছওয়াবে পূর্ণ করে দেয় । الحمد لله 'আলহামদুলিল্লা-হ' মীযানের পাল্লাকে ছওয়াবে পরিপূর্ণ করে দেয়। [21]
3। দুঃখজনক কিছু দেখলে, ঘটলে বা শুনলে বলবে,
(ক) إنا لله وإنا إليه راجعون 'ইন্না লিল্লা-হে ওয়া ইন্না ইলাইহে রা-জে'উন' (আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী )।
(খ) অতঃপর নিজের ব্যাপারে হ'লে বলবে, اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها-
'আল্লা-হুম্মা আজিরনী ফী মুছীবাতী ওয়া আখলিফলী খায়রাম মিনহা' (হে আল্লাহ এই বিপদে তুমি আমাকে আশ্রয় দাও এবং আমাকে এর উত্তম বিনিময় দান কর!) [22] যদি বিপদ সর্বাত্মক হয়, তাহ'লে 'নী' (نى) -। এর স্থলে 'না' (نا) বলবে।
[15]। মুত্তাফাক্ব 'আলাইহ, মুসলিম, মিশকাত হা / 4159, 61; আবুদাঊদ, মিশকাত হা / 4২0২। উল্লেখ্য যে, ঔষধ সেবনের সময় 'আল্লাহ শাফী, আল্লাহ কাফী' বলা ভিত্তিহীন। ডাক্তার খানায় বা মেডিকেলে এগুলো লেখা দেখা যায়। যা বর্জনীয়। [16]। বুখারী, মুসলিম, মিশকাত হা / 4199, 4২00, 'খাদ্য সমূহ' অধ্যায় -২1, পরিচ্ছেদ -1। [17]। মুত্তাফাক্ব 'আলাইহ, মিশকাত হা / 4২94-96,' খাদ্য সমূহ 'অধ্যায় -২1, অনুচ্ছেদ -5। [18]। ইবনু মাজাহ হা / 3803, 'শিষ্টাচার' অধ্যায় -33, অনুচ্ছেদ -55; হাকেম, সিলসিলা ছহীহাহ হা / ২65। [19]। বুখারী হা / 6২18-19, 'শিষ্টাচার' অধ্যায় -78, 1২1 অনুচ্ছেদ; ঐ, হা / 4741, 'তাফসীর' অধ্যায় সূরা হজ্জ (২২), অনুচ্ছেদ -1। [20]। বুখারী হা / 3598, 'মর্যাদা সমূহ' অধ্যায় -61, 'নবুঅতের আলামত সমূহ' অনুচ্ছেদ -২5। [21]। মুসলিম, মিশকাত হা / ২81, 'পবিত্রতা' অধ্যায় -3, পরিচ্ছেদ -1। [22]। মুসলিম, মিশকাত হা / 1618, 'জানায়েয' অধ্যায় -5 অনুচ্ছেদ -3।

Post a Comment

0 Comments