হাচি দেয়ার পরে দোআ, হাচি দিয়ে যে দুআ পড়তে হয়।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি



 হাঁচি দিলে বলবে, الحمد لله 'আলহামদুলিল্লা-হ' (আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা = বুখারী)। অথবা বলবে, الحمد لله رب العالمين 'আলহামদুলিল্লা-হি রবিবল' আ-লামীন '(বিশ্বচরাচরের পালনকর্তা আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা)। [23] অথবা বলবে, الحمد لله على كل حال 'আলহামদুলিল্লা-হি' আলা কুল্লে হা-ল '(সর্বাবস্থায় আল্লাহর জন্যই সকল প্রশংসা)। [24]
(খ) হাঁচির জবাবে বলবে, يرحمك الله 'ইয়ারহামুকাল্লা-হ' (আল্লাহ আপনার প্রতি রহম করুন)।
(গ) হাঁচির জবাব শুনে বলবে, يهديكم الله ويصلح بالكم 'ইয়াহদীকুমুল্লা-হু ওয়া ইউছলিহু বা-লাকুম' (আল্লাহ আপনাকে (বা আপনাদেরকে) হেদায়াত করুন এবং আপনার (বা আপনাদের) সংশোধন করুন)। [25] অথবা বলবে, يغفر الله لى ولكم 'ইয়াগফিরুল্লা-হু লী ওয়া লাকুম' (আল্লাহ আমাকে ও আপনাকে (বা আপনাদেরকে) ক্ষমা করুন)। [26]
(ঘ) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যদি কেউ হাঁচির পরে 'আলহামদুলিল্লা-হ' না বলে, তাহ'লে তুমি তাকে 'ইয়ারহামুকাল্লা-হ' বলো না। [27]
(ঙ) যদি কোন অমুসলিম হাঁচি দেয়, তখন কোন মুসলিম তাকে 'ইয়ারহামুকাল্লা-হ' বলবে না। কেবল তাকে 'ইয়াহদীকুমুল্লা-হু ওয়া ইউছলিহু বা-লাকুম' বলবে। [28]
(চ) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ হাঁচি পসন্দ করেন এবং হাই তোলা অপসন্দ করেন। অতএব তোমাদের কেউ যখন হাঁচি দেয় এবং 'আলহামদুলিল্লা-হ' বলে, তখন যে মুসলিম তা শুনে, তার উপরে কর্তব্য হয়ে যায় ঐ ব্যক্তির উদ্দেশ্যে 'ইয়ারহামুকাল্লা-হ' বলে দো'আ করা। তিনি বলেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়। অতএব যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন সাধ্যপক্ষে তা চাপা দেয়। কেননা তোমাদের কেউ হাই তুললে ও 'হা' করে মুখ খুলে শব্দ করলে শয়তান হাসে। [29] তিনি একথাও বলেছেন যে, তোমাদের যখন হাই আসে, তখন মুখে হাত দিয়ে তা চেপে রাখবে। নইলে শয়তান সেখানে ঢুকে পড়বে। [30]
(ছ) ছালাতের মধ্যে হাঁচি আসলে 'আলহামদুলিল্লা-হ' বলা যাবে। কিন্তু তার জওয়াবে মুখে 'ইয়ারহামুকাল্লা-হ' বলা যাবে না। [31]
[23]। তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা / 4741, 'শিষ্টাচার' অধ্যায় -২5, 'হাঁচি ও হাই তোলা' অনুচ্ছেদ -6। [24]। তিরমিযী, দারেমী, হাকেম, মিশকাত হা / 4739, 4744, অধ্যায় -২5, অনুচ্ছেদ -6। [25]। বুখারী, মিশকাত হা / 4733, অধ্যায় -২5, অনুচ্ছেদ -6। [26]। তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা / 4741। [27]। মুসলিম, মিশকাত হা / 4735। [28]। তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা / 4740। [29]। বুখারী, মুসলিম, মিশকাত হা / 473২, অধ্যায় -২5, অনুচ্ছেদ -6। [30]। মুসলিম, মিশকাত হা / 4737। উল্লেখ্য যে, এ সময় 'লা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লা-হ' বলার কোন প্রমাণ নেই। [31]। তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা / 99২; মুসলিম, মিশকাত হা / 978।
হাচি দেয়ার দোআ,

Post a Comment

0 Comments