এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি
তাবলিগ জামাত একটি ইসলাম
ধর্মভিত্তিক আন্দোলন (সংগঠন নয়, কেননা সংগঠন হিসেবে বিবেচিত হওয়ার জন্যে
প্রয়োজনীয় শর্তাবলী এখানে অনুপস্থিত), যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। [৫][৬]
পরিচ্ছেদসমূহ
১কার্যক্রম
২উৎপত্তি
৩কাকরাইল মসজিদ
৪বিশ্ব ইজতেমা
৫আরও পড়ুন
৬তথ্যসূত্র
কার্যক্রম
সাধারণত মানুষকে ঈমান
বানানো, আমল করা ও আখিরাতের জন্যে উদ্বুদ্ধ করার কথা বলে সর্বনিম্ন তিন
দিনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এর পর যথাক্রমে সাতদিন, দশদিন, বিশদিন,
চল্লিশদিন (এক চিল্লা), ১২০দিন (তিন চিল্লা)-এর জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত-এর
কাজে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। তাবলিগ জামাত-এর কোনো আলাদা মূলভিত্তি নেই।
ইসলামের মূলভিত্তি যা, তাবলিগ জামাতেরও তাই। এটি মূলত সিফত (গুণ) শেখার
মেহনত। তাদের বক্তব্য, '৬ টি সিফতকে (গুণাবলি) মেহনত করে নিজের জীবনে নিয়ে
আসতে পারলে, পুরো দ্বীনের উপর চলা সহজ হয়'। এগুলো হলো: কালিমা, নামায,
ঈল্ম ও যিকির, একরামুল মুসলিমিন বা মুসলমানদের যেরূপ মর্যাদা ঐরূপ কদর
করা, ইখলাসে নিয়ত বা মনোবাঞ্ছাকে পরিশুদ্ধ করা, এবং দাওয়াত ও তাবলিগ[৭] বা ইসলামের দাওয়াত।[৮][৯]
উৎপত্তি
ঢাকা বিশ্ব ইজতেমার ময়দানে সমবেত মুসুল্লীগণ।
মুসলমানরা বিশ্বাস করেন, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ
জীবনব্যবস্থা। সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়ার জন্য
আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। কিন্তু যেহেতু মুহাম্মদ(সাঃ)
আল্লাহর শেষ বাণীবাহক, তাঁর পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, তাই
মুহাম্মদ(সাঃ) বিদায় হজ্জ্বের ভাষণে মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়ার
দায়িত্বটি দিয়ে যান।[১০][১১][১২] তবে এবিষয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনেও উল্লেখ আছে:[১৩]
“
তোমরাই
শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা
মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।" (সূরা আল-ইমরান,
আয়াত-১১০)[১৪]
”
“
তার
চেয়ে ভাল কথা আর কি হতে পারে, যে মানুযকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল
করে আর বলে যে, আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন। (সূরা হা মীম সিজদা
আয়াত-৩৩)[১৪]
”
ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদ(সাঃ)এর মৃত্যুর পর তাঁর আদর্শস্নাত সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের মাধ্যমে ইসলামী জীবন বিধান প্রচার ও প্রসারের কার্যক্রম আরো বিস্তৃতি লাভ করে। [১১]
কিন্তু মুসলিম শাসকদের ক্ষমতা বিলপ্তির পর ইসলামী প্রচার কার্যক্রমে ভাটা
পড়তে থাকে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম মনীষীদের প্রচেষ্টাও
অব্যাহত ছিল। এমনই পরিস্থিতিতে মাওলানা মুহাম্মাদ ইলিয়াস ভারতের দিল্লীতে তাবলিগ জামাতের সূচনা করেন [১৫] এবং তাঁর নিরলস প্রচেষ্টার ফলে তাবলিগ জামাত একটি বহুল প্রচারিত আন্দোলনে রূপ নেয়।[৩][১৬][১৭] সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া তাবলিগ জামাতের অন্যতম উদ্দেশ্য।[৮][১৮][১৯][২০][২]
ঢাকার রমনা এলাকায় অবস্থিত কাকরাইল মসজিদ
কাকরাইল মসজিদ
কাকরাইল মসজিদবাংলাদেশের রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় রমনা পার্কের পাশে অবস্থিত একটি মসজিদ। এটি বাংলাদেশে তাবলীগ জামাতের
মারকায বা প্রধান কেন্দ্র। ১৯৫২ সালে এই মসজিদটি তাবলীগ জামাতের মারকায
হিসেবে নির্ধারিত হয়। মসজিদটির আদি নাম ছিল মালওয়ালি মসজিদ।[২১][২২]
পরবর্তীতে ১৯৬০এর দশকে তাবলীগ জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়ার
মরহুম হাজী আব্দুল মুকিতের তত্ত্বাবধানে তিন তলা মসজিদটি পুনঃনির্মাণ করেন।[২৩]
বিশ্ব ইজতেমা
ঢাকা বিশ্ব ইজতেমার মুসুল্লীগণ-এর একাংশ
বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতিমা হল ,তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশেরটঙ্গীরতুরাগ নদীর তীরে
অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ, এবং এতে
অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। 'বিশ্ব
ইজতেমা' শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট: আরবি 'ইজতেমা' অর্থ
সম্মিলন, সভা বা সমাবেশ। সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, এজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেয়া হয়।
১৯৬৭ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে।[২৪] প্রতিবছর
বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-শহর-বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং
বিশ্বের প্রায় ৫০ থেকে ৫৫টি দেশের তাবলিগি দ্বীনদার মুসলমান জামাতসহ ২৫
থেকে ৩০ লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামি
মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন।[২৫]
আরও পড়ুন
দাওয়াত
নিজামউদ্দিন মারকাজ মসজিদ
ইসলামের প্রসার
কাকরাইল মসজিদ
বিশ্ব ইজতেমা
দারুল উলুম দেওবন্দ
তথ্যসূত্র
উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; daily নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি
যার যা ধর্ম,
মুহাম্মদ হাবিবুর রহমান, ঐতিহ্য, ফেব্রুয়ারি ২০০৯ প্রকাশ। ISBN
984-701-930047-6। অভিধান ভুক্তি: "বিশ্ব ইজতেমা" (পৃ. ৩৪৭) ও "তাবলিগ"
(পৃ. ২৫৫)।
Dietrich
Reetz, Sûfî spirituality fires reformist zeal: The Tablîghî Jamâ‘at in
today's India and Pakistan, Archives de sciences sociales des religions
[En ligne], 135 (ইংরেজি ভাষায়) |juillet - septembre 2006, mis en ligne
le 01 septembre 2009, consulté le 29 novembre 2014. p 33.
Masoodi, Ashwaq (১৬ সেপ্টেম্বর ২০১৩)। "Inside the Tablighi Jamaat"। Live Mint (ইংরেজি ভাষায়)। সংগৃহীত ২৪ জানুয়ারি ২০১৬।
Ayoob 2007 (ইংরেজি ভাষায়), পৃ. 135
Jenkins, Philip (২০০৭)। God's continent (ইংরেজি ভাষায়) (illustrated, annotated সংস্করণ)। US: Oxford University Press। পৃ: ৩৪০। আইএসবিএন0-19-531395-X
হাসান মোহাম্মদ (২০১২)। "তাবলীগ"। in সম্পাদনা পরিষদ। বাংলাপিডিয়া (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। সংগৃহীত ২২ জানুয়ারি ২০১৪।
“এই ব্লগটির সর্বস্বত্ব উন্মুক্ত। অবিকৃত রেখে এবং ব্লগের সূত্র উল্লেখ করে যে-কোনো বিষয় স্বাধীনভাবে যে-কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করে ইসলাম প্রচারে অংশ নিতে পারেন।”
0 Comments