সুরা ক্বারিয়া বাংলা অর্থসহ | সুরা ক্বারিয়া কোরআনের ১০১ নং সূরা।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি

সুরা ক্বারিয়া বাংলা অর্থসহ | সুরা ক্বারিয়া কোরআনের ১০১ নং সূরা।
সুরা ক্বারিয়া বাংলা অর্থসহ | সুরা ক্বারিয়া কোরআনের ১০১ নং সূরা।




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الْقَارِعَةُ
করাঘাতকারী, [ সুরা ক্বারিয়া ১০১:১ ]
مَا الْقَارِعَةُ
করাঘাতকারী কি? [ সুরা ক্বারিয়া ১০১:২ ]
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? [ সুরা ক্বারিয়া ১০১:৩ ]

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত [ সুরা ক্বারিয়া ১০১:৪ ]
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। [ সুরা ক্বারিয়া ১০১:৫ ]
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
অতএব যার পাল্লা ভারী হবে, [ সুরা ক্বারিয়া ১০১:৬ ]
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সে সুখীজীবন যাপন করবে। [ সুরা ক্বারিয়া ১০১:৭ ]
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
আর যার পাল্লা হালকা হবে, [ সুরা ক্বারিয়া ১০১:৮ ]
فَأُمُّهُ هَاوِيَةٌ
তার ঠিকানা হবে হাবিয়া। [ সুরা ক্বারিয়া ১০১:৯ ]
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
আপনি জানেন তা কি? [ সুরা ক্বারিয়া ১০১:১০ ]
نَارٌ حَامِيَةٌ
প্রজ্জ্বলিত অগ্নি! [ সুরা ক্বারিয়া ১০১:১১ ]

Post a Comment

0 Comments