সুরা আদিয়্যাত বাংলা অর্থসহ | সুরা আদিয়্যাত কোরআনের ১০০ নং সূরা।

লেখক Islamic Bangla TV
প্রকাশিত

এই লেখা সাধারণ জ্ঞানের জন্য। ব্যক্তিগত ফতোয়া বা জটিল মাসআলার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান। সম্পাদকীয় নীতি

সুরা আদিয়্যাত বাংলা অর্থসহ | সুরা আদিয়্যাত কোরআনের ১০০ নং সূরা।
সুরা আদিয়্যাত বাংলা অর্থসহ | সুরা আদিয়্যাত কোরআনের ১০০ নং সূরা।




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, [ সুরা আদিয়্যাত ১০০:১ ]
فَالْمُورِيَاتِ قَدْحًا
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:২ ]

فَالْمُغِيرَاتِ صُبْحًا
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:৩ ]
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে [ সুরা আদিয়্যাত ১০০:৪ ]
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- [ সুরা আদিয়্যাত ১০০:৫ ]
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। [ সুরা আদিয়্যাত ১০০:৬ ]
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত [ সুরা আদিয়্যাত ১০০:৭ ]
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত। [ সুরা আদিয়্যাত ১০০:৮ ]
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে [ সুরা আদিয়্যাত ১০০:৯ ]
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? [ সুরা আদিয়্যাত ১০০:১০ ]
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। [ সুরা আদিয়্যাত ১০০:১১ ]

Post a Comment

0 Comments